বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক বঙ্গবন্ধু গবেষক ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেছেন, বঙ্গবন্ধুর বথা বলতে হলে অতি অবশ্যই বঙ্গমাতার কথা বলতে হবে। কারণ বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী মানে বঙ্গমাতারও ৪৭তম শাহাদাত বার্ষিকী। বঙ্গমাতার ইতিহাস খুঁজতে গিয়ে আমি দেখেছি এই মহিলা তার স্বামীর জন্য যা করেছেন তা পৃথিবীর ইতিহাসে বিরল। বঙ্গবন্ধু ছিলেন বাঙালীর বটবৃক্ষ, আর বঙ্গবন্ধুর ছায়াবৃক্ষ ছিলেন বঙ্গমাতা। তিনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ড সঠিক তদন্তে একটি তদন্ত কমিশন গঠনের দাবি জানান।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কাজী বদরুদ্দোজা মিলনায়তনে অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে গেস্ট অব অনার এবং মূল বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বিজ্ঞানী সমিতি (বারিসা) এ সেমিনারের আয়োজন করে।
বারিসা’র সভাপতি ড. মো: ওমর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো: কামরুল হাসান, পরিচালক (গবেষণা) ড. মো: তারিকুল ইসলাম এবং পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. অপূর্ব কান্তি চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সঞ্চালক বারিসা’র সাধারণ সম্পাদক ড. মো: জিল্লুর রহমান। সেমিনারে বারি’র বিভিন্ন কেন্দ্র ও বিভাগের বিজ্ঞানী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বারি’তে সেমিনার
বঙ্গবন্ধু ছিলেন বাঙালীর বটবৃক্ষ, আর বঙ্গবন্ধুর ছায়াবৃক্ষ ছিলেন বঙ্গমাতা
বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক বঙ্গবন্ধু গবেষক ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেছেন, বঙ্গবন্ধুর বথা বলতে হলে অতি অবশ্যই বঙ্গমাতার কথা...



