ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুকুরে ডুবে আলেয়া আক্তার (৪) ও জান্নাত আক্তার (৪) নামের দু’বোনের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার মেহারী ইউনিয়নের খেওড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আলেয়া ওই গ্রামের রবিন মিয়ার মেয়ে ও জান্নাত রাজীব মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানায়, বাড়ির সদস্যরা নতুন ঘর নির্মাণ নিয়ে ব্যস্ত থাকায় তাদের অজান্তে আলেয়া ও জান্নাত গোসল করতে বাড়ির পাশের পুকুরে নামে। একপর্যায়ে তারা দু‘জনই পানিতে ডুবে মারা যায়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।



