নারায়ণগঞ্জে মাদরাসার শিক্ষার্থীদেরকে পোশাক উপহার দিয়েছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা কমিউনিটি পুলিশ।
বুধবার বিকেল ৫টার দিকে শহরের অক্টোফিস ইম্পেরিয়াল স্কুলের ক্যাম্পাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারে আত্মার মাগফেরাত কামনায় ১৫ জন শিক্ষার্থীকে পায়জামা-পাঞ্জাবি উপহার দেয়া হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কমিটমেন্ট ডেভলপারর্সের চেয়ারম্যান আব্দুল আজিজ।
সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর মডেল থানা কমিউনিটি পুলিশের সভাপতি ইদি আমিন ইব্রাহীম খলিল।
বিশেষ অতিথি ছিলেন সরদার ব্রিকস ফিল্ডের চেয়ারম্যান শাহাদাত হোসেন, বন্দর প্রেস ক্লাবের সভাপতি কমল খাঁন, এনায়েত নগর ইউপি সদস্য কামরুল হাছান, শহীদ প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক আজাহার উদ্দিন, নারায়ণগঞ্জ মক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি এইচ এম রাসেল হোসেন ও মানবিক নারায়ণগঞ্জের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম নিজাম প্রমুখ।



