বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মানিকগঞ্জে পুলিশের সাথে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ সদস্যসহ প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হয়।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পৌরসভার খালপাড় এলাকায় শহীদ তজু সড়কে ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ ঘটে। এ সময় বিএনপির তিন কর্মীকে গ্রেফতার করে পুলিশ।

বিএনপির নেতৃবৃন্দদের অভিযোগ, শান্তিপূর্ণভাবে কেন্দ্র ঘোষিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর প্রোগ্রাম চলছিল সেখানে পুলিশ বাধা প্রয়োগ করে ছত্রভঙ্গ করে দেয় এবং টিআরশেল নিক্ষেপ করে। এ সময় অর্ধশত নেতাকর্মী আহত হয়েছে।

অপর দিকে সকালের দিকে ছাত্রলীগ নেতাকর্মীরা লাঠিছোটা নিয়ে খালপাড় এলাকায় অবস্থান করে। পরে শহরে ছাত্রলীগ শোডাউন করে চলে যায়। জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা পুলিশি হামলার প্রতিবাদ জানিয়ে প্রেস ব্রিফিং করবেন।