কালীগঞ্জের উত্তরগাঁও এলাকায় এক শাড়িতে ফাঁস দিয়ে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঝুলন্ত অবস্থায় তাদের লাশ উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। নিহতরা হলেন- কালীগঞ্জ পৌরসভার উত্তরগাঁও এলাকার মানিক মিয়ার ছেলে ঈমান আলী (৩৫) ও পার্শ্ববর্তী জুগুলী গ্রামের আব্দুল মজিদের মেয়ে মিনজু আক্তার (২১)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈমান আলী ও তার স্ত্রী মিনজু আক্তার গত রাতে উভয়ে হাতে মেহেদী লাগায়। খাবার খেয়ে প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়ে। রাতের কোনো এক সময় ঘরের আড়ার (ধরনা) সাথে দু’জনে এক শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। নিহত স্বামীর আগের সংসারে দু’টি কন্যাসন্তান ও স্ত্রীর আগের সংসারে একটি কন্যাসন্তান রয়েছে বলে জানা যায়। নিহতের ছোট ভাই আমান আলী কালীগঞ্জের শীর্ষ মাদককারবারি হিসেবে পরিচিত। সকালে বাড়ির লোকজন দু’জনকেই ঘরের ভেতর ফাঁস লাগানো অবস্থায় ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাজহারুল হক বলেন, সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে ফাঁস দিয়ে তারা আত্মহত্যা করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কালীগঞ্জে স্বামী-স্ত্রীর আত্মহত্যা
কালীগঞ্জের উত্তরগাঁও এলাকায় এক শাড়িতে ফাঁস দিয়ে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঝুলন্ত অবস্থায় তাদের লাশ উদ্ধার করেছে কালীগঞ্জ...



