নওগাঁর আত্রাইয়ে বজ্রপাতে আলাউদ্দীন (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার হাটকালুপাড়া মাঠে এ দুর্ঘটনা ঘটে। আলাউদ্দীন হাটকালুপাড়া গ্রামের নাছের উদ্দীনের ছেলে।
ইউনিয়ন পরিষদের স্থানীয় মেম্বার জাহাঙ্গীর আলম বলেন, ঘাস খাওয়ার জন্য মাঠের মধ্যে গরু ছেড়ে দিয়ে বাড়ি ফেরেন আলাউদ্দীন। বৃষ্টি শুরু হলে দুপুরে মাঠ থেকে গরু নিতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে তার লাশ বাড়িতে নিয়ে আসে।
এছাড়া একই গ্রামের ঘনকালুপাড়ার আকবর আলীর প্রায় ৯০ হাজার টাকা মূল্যের একটি গরু বজ্রপাতে মারা যায় বলে জানান তিনি।
বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চত করেন আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার।



