জয়পুরহাটে দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিএলএমআইবি) অধীনে এমইপিডি প্রজেক্টের আয়োজনে এবং লার্নিং ফর চেনজ অ্যান্ড রেজিলিয়েন্স প্রজেক্টের সহযোগিতায় এক শিক্ষা উপকরণ ও নগদ আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান প্রফেসর পাড়া প্রজেক্ট কার্যালয়ে গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়।
দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের ট্যাকনিক্যাল সাপোর্ট অফিসার শলোমন মারান্ডির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক মো: ইমাম হাসিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার জর্জি বিশ্বাস, এমইপিডিপ্রজেক্টের এরিয়া ডেভেলপমেন্ট অফিসারশরিফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে কুষ্ঠ আক্রান্ত ব্যক্তি, প্রতিবন্ধী ও হতদরিদ্র পরিবারের ৬২ জন মেধাবী সন্তানের মধ্যে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়।



