মহানবী হজরত মুহাম্মাদ সা:-কে কটূক্তি করার অভিযোগে নওগাঁর মান্দা উপজেলার ঘাটকৈর বাজার থেকে জয়দেব কুমার (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক জয়দেব কুমার উপজেলার বৈলশিং গ্রামের দিপেন্দ্রনাথ চন্দ্রের ছেলে। গত বুধবার রাত সোয়া ৯টার দিকে তাকে আটক করা হয়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, আটক জয়দেব ঘাটকৈর বাজারে ওষুধের দোকানদার ও পল্লী চিকিৎসক হিসেবে পরিচিত। ঘটনার দিন তিনি তার এক বন্ধুর সাথে কথোপকথনকালে হজরত সা: সম্পর্কে কটূক্তি করেন। এ নিয়ে তর্কবিতর্ক শুরু হলে উপস্থিত এলাকার মুসলমানরা বিক্ষুব্ধ হয়ে তাকে আটক করে রাখেন। পরে বিষয়টি স্থানীয়রা মান্দা থানায় জানালে ওসি, ওসিসহ (তদন্ত) থানা পুলিশের সব সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা জয়দেবকে বিক্ষুব্ধ জনতার হাত থেকে উদ্ধার করে নিরাপদে থানায় নিয়ে আসেন।
মান্দা থানার ওসি শাহিনুর রহমান শাহিন বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। কেউ বাদি না হওয়ায় আপাতত ৫৪ ধারায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয় বলে তিনি জানান।



