দিনাজপুরের নবাবগঞ্জে নাচের কথা বলে ডেকে নেয়া এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় তরুণী থানায় মামলা দায়েরের পর পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। ঘটনায় জড়িত অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেলা কারাগারে পাঠানো হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলো- নবাবগঞ্জ উপজেলার হরিণাথপুর গ্রামের মৃত ছিদ্দিক মিয়ার ছেলে উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাবেক সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ (৩০) এবং একই গ্রামের তাহের আলীর ছেলে করিম মিয়া (৩১)।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হরিণাথপুর গ্রামের ব্যবসায়ী করিম মিয়া নাচের প্রোগ্রামের কথা বলে গত ২৭ আগস্ট ভুক্তভোগী তরুণীকে দাওয়াত দিয়ে পশ্চিম ফতেপুর আশ্রয়ণ প্রকল্পের এক ঘরে নিয়ে নুর মোহাম্মদসহ কয়েকজনকে নিয়ে একে একে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী পরের দিন থানায় উপস্থিত হয়ে অভিযোগ দায়েরের পর আসামিদের গ্রেফতার করা হয়।
নবাবগঞ্জে তরুণীকে ডেকে নিয়ে গণধর্ষণ গ্রেফতার ২
দিনাজপুরের নবাবগঞ্জে নাচের কথা বলে ডেকে নেয়া এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় তরুণী থানায় মামলা দায়েরের পর পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। ঘটনায় জড়িত...



