নোয়াখালীর চাটখিল উপজেলার এক হাজার মাদরাসা শিক্ষার্থীকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বই উপহার হিসেবে দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।
সেই সাথে শিক্ষার্থীদের দেয়া হয় একটি করে টিফিন বক্স।
বুধবার সকালে চাটখিল কামিল মাদরাসা মাঠে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে এই বই ও টিফিন বক্স তুলে দেন। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভূঁইয়া,উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এসএম বাকী বিল্লাহ, আবুল কাশেম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবর, ওসি (তদন্ত) হুমায়ুন কবির, উপজেলা যুবলীগের আহ্বায়ক বেলায়েত হোসেন, মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা বশির উল্যাহ প্রমুখ।



