রাজবাড়ীর কালুখালীতে ফরিদপুরের জিহাদ (১৪) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর ঈদগাহ মাঠের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

জিহাদ ফরিদপুরের সদর উপজেলার ঈশান গোপালপুর গ্রামের জসিম উদ্দীনের ছেলে।

স্বজনদের দাবি, তাকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে কালুখালী থানায় একটি হত্যা মামলা করা হবে বলে জানিয়েছেন স্বজনেরা। তার গলায় ও নাকে আঘাতের চিহ্ন রয়েছে।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাজমুল হাসান জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।