পাবনায় বিদেশী শর্টগানসহ মামুন হোসেন ও সাহাবুদ্দিন নামের দু’ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুরে সদর থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার দিবাগত রাতে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের ভাউডাঙ্গা দিয়ারপাড়া গ্রামের নবীর উদ্দিনের ছেলে মামুন হোসেন ও সামাদ প্রামাণিকের ছেলে সাহাবুদ্দিন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ভাঁড়ারা ইউনিয়নের দিয়ারপাড়া ও ভাউডাঙ্গা নতুনপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুটি দেশীয় তৈরি পাইপগান ও একটি বিদেশী শর্টগান উদ্ধারসহ দু’জনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে দুটি মামলার পর তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।