মিরসরাইয়ে পুকুরে ডুবে তানিশা আক্তার নামে দু‘বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার উপজেলার ওসমানপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব সাহেবপুর গ্রামের আবদুস সাত্তারের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
তানিশা ওই বাড়ির দুবাই প্রবাসী হক সাহেবের তিন মেয়ের মধ্যে সবার ছোট।
জানা যায়, শনিবার সকালে পরিবারের সবাই গৃহস্থলি কাজে ব্যস্ত থাকার সুবাদে তানিশা পরিবারের সদস্যদের অগোচরে পুকুরে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে তাকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিকেল ৪টায় জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
ওসমানপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সঞ্জিত মল্লিক ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, শনিবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে গিয়ে শিশু তানিশা পুকুরে ডুবে মারা যায়।



