নড়াইল জেলা যুব মহিলা লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন- সঞ্চিতা হক রিক্তা এবং সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট মিলি সিদ্দিক। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নাজমা আকতার ও সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে গত ৩১ আগস্ট এ কমিটি অনুমোদনের কথা জাননো হয়। এর আগে গত ২৫ জুলাই দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা যুব মহিলা লীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের ৩৭ দিন পর ৬১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেয়া হলো।
কমিটিতে ৯ জন সহসভাপতি হলেন রোজিয়া সুলতানা চামেলী, সুপ্তি আঢ্য, লাবনী পারভীন, হেনা খানম, ফাতেমা খানম মৌসুমী, চাইনা বেগম, ইসমোতারা সীমা, শাহানা পারভীন ও লাভলী পারভীন।