নারায়ণগঞ্জ শহরের জামতলায় বিজিএমইএর উদ্যোগে ফ্রি যক্ষ্মা নির্ণয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার বিজেএমইর সভাপতি ফারুক হাসান জামতলার একটি দোতলা ভবনে এই নির্ণয় কেন্দ্র উদ্বোধন করেন। ভবনটি নারায়ণগঞ্জ ক্রোসিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসলাম সানী ও বিজেএমইএর পরিচালক নিলা হোসনে আরা দম্পত্তির মালিকানাধীন।
উদ্বোধন অনুষ্ঠানে বিজিএমইএর পরিচালক নারায়ণগঞ্জ ফতুল্লা ক্রোনি গ্রুপের চেয়ারম্যান নিলা হোসনে আরাকে কৃতজ্ঞতা জানিয়ে বিজেএমএইর সভাপতি ফারুক হাসান বলেন, নিলা হোসনে আরা তার নিজ বাসার জায়গা ছেড়ে দিয়ে এই মেডিক্যাল কেন্দ্রটি করেছেন। তার সহযোগিতা না পেলে হয়তো এই সেন্টারটি করতে আমাদের আরো দেরি হতো। এই অনুষ্ঠান আয়োজনের জন্য আমি ক্রোনি গ্রুপকেও আন্তরিক ধন্যবাদ জানাই।
তিনি আরো বলেন, তৈরি পোশাক শিল্পের সুদূরপ্রসারী কল্যাণ ও লক্ষ্য মাত্রাকে সামনে রেখে বিজিএমইএএর যক্ষ্মা নির্ণয় কেন্দ্রের নারায়ণগঞ্জ শাখার উদ্বোধন পোশাক শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বিনা মূল্যে গার্মেন্ট শ্রমিকরা চিকিৎসা পাবে। গত ২৮ জুন ২০০৯ সালে সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাথে সমঝোতা স্মারকের মধ্যে দিয়ে বিজিএমইএর যক্ষ্মা নির্ণয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল।
নারায়ণগঞ্জে বিজিএমইর ফ্রি যক্ষ্মা কেন্দ্র উদ্বোধন
নারায়ণগঞ্জ শহরের জামতলায় বিজিএমইএর উদ্যোগে ফ্রি যক্ষ্মা নির্ণয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিজেএমইর সভাপতি ফারুক হাসান জামতলার একটি দোতলা ভবনে এই নির্ণয় কেন্দ্র...



