নাটোর জেলা বিএনপির আহ্বায়ক ও নাটোর চেম্বার অফ কমার্সের সভাপতি আমিনুল হক (৬৮) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রোববার সন্ধ্যা পৌনে ৬টার দিকে তিনি ইন্তেকাল করেন।
তার বাল্যবন্ধু ও নাটোর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু জানান, বোরবার সন্ধ্যার আগে হঠাৎ আমিনুল হক তার বুকে ব্যাথা অনুভব করেন। এ সময় নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
তিনি আলাইপুর মহল্লার জালাল উদ্দিন আহমেদের ছেলে। আমিনুল হক কর্মজীবনে নাটোর থেকে প্রকাশিত দৈনিক জনদেশ পত্রিকার প্রকাশক, নাটোরের পশ্চিম আলাইপুর ও উপশহর জামে মসজিদের সভাপতি এবং হক ফ্লাওয়ার মিলের মালিক ছিলেন। তার মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু গভীর শোক জানিয়েছেন।



