নাটোর জেলা বিএনপির আহ্বায়ক ও নাটোর চেম্বার অব কমার্সের সভাপতি আমিনুল হক (৬৮) রোববার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নাটোর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু জানান, বোরবার সন্ধ্যার আগে হঠাৎই আমিনুল হক বুকে ব্যথা অনুভব করেন। এ সময় দ্রুত তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আমিনুল হক কর্মজীবনে নাটোর থেকে প্রকাশিত দৈনিক জনদেশ পত্রিকার প্রকাশক, নাটোরের পশ্চিম আলাইপুর ও উপশহর জামে মসজিদের সভাপতি এবং হক ফ্লাওয়ার মিলের স্বত্বাধিকারী ছিলেন। তার মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু মরহুমের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।