পাবনার সুজানগর উপজেলায় ছাগলে জমির ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এরশাদ সেখ (৩২) নামে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বেশ কয়েকটি বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়া হয়েছে।

এই ঘটনায় জড়িত সন্দেহে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম বিশ্বাসসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সুজানগর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি। ছাগলে জমির ফসল খাওয়াকে কেন্দ্র এই ঘটনার সূত্রপাত বলে প্রাথমিক তথ্য পেয়েছি।