রাজবাড়ীর পাংশায় নৌকাবাইচ দেখতে গিয়ে নিখোঁজ ফাতেমা খাতুন (১০) নামে এক শিশুর লাশ উদ্বার করেছে পুলিশ। 

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার বিকেলে সে নিখোঁজ হয়। বিষয়টি তার মামা নিশ্চিত করেছেন।

ফাতেমা সদর উপজেলার বারখাদা ইউনিয়নের রমজান আলীর মেয়ে।

ফাতেমার মামা বলেন, শুক্রবার বিকেলের দিকে কুষ্টিয়া শহরের ঘোটাইঘাট এলাকার গড়াই নদীতে নৌকা বাইচ দেখতে গিয়ে নৌকা ডুবে নিখোঁজ হয় ফাতেমা। অনেক খোঁজাখুঁজি করেও তখন তাকে পাওয়া যায়নি। আজ কুমারখালী থানা পুলিশের মাধ্যমে ফাতেমাকে উদ্ধারের খবর জানানো হয়।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-নম্বরে ফোন করে নাদুরিয়া ঘাটে একটি লাশ পাওয়ার খবর দেয়া হয়। পরে বিষয়টি কুমারখালী থানা পুলিশকে জানানো হলে তারা এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।