ঢাকার দোহার উপজেলার কাটাখালী মেছের খান উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মাফরুহা ডেইজী নীতু এবার দোহার উপজেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে দোহার উপজেলা প্রশাসন আনুষ্ঠানিকভাবে তার হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেয়।
মাফরুহা ডেইজী নীতু কাটাখালী মেছের খান উচ্চবিদ্যালয়ের বাংলা শিক্ষক। তিনি ২০০৭ সালে বাড্ডা সিরাজ মিয়া মেমোরিয়াল স্কুলে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করলেও ২০১২ সাল থেকে কাটাখালী মিছের খান উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন। তার বাবা মরহুম হায়াত আলী মিয়া জয়পাড়া পাইলট উচ্চবিদ্যালয়ে দীর্ঘদিন প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন।
দোহারের শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক মাফরুহা ডেইজী নীতু
ঢাকার দোহার উপজেলার কাটাখালী মেছের খান উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মাফরুহা ডেইজী নীতু এবার দোহার উপজেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে দোহার...



