ছাগলে জমির ফসল খাওয়ার মতো তুচ্ছ ঘটনায় পাবনার সুজানগরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এরশাদ শেখ (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত রোববার রাত ৯টায় উপজেলার ভায়না ইউনিয়নের চলনা গ্রামের মাদারতলা এলাকার এ সংঘর্ষে আরো চার-পাঁচজন আহত হন। এ সময় এলাকার বেশ কয়েকটি ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়।
নিহত এরশাদ শেখ চলনা গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে। আহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় পাওয়া যায়নি। তাদেরকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার বিকেলে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর রাতে সংঘর্ষ বাধে ও গোলাগুলি চলে। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হন। তাদেরকে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ এরশাদ শেখকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় আবারো উত্তেজনা দেখা দেয় এবং বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পাবনার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) রবিউল ইসলাম বলেন, রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।
পাবনায় তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, গুলিতে যুবক নিহত
ছাগলে জমির ফসল খাওয়ার মতো তুচ্ছ ঘটনায় পাবনার সুজানগরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এরশাদ শেখ (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত রোববার...



