নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার মদনপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় একজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে তবে তার নাম পরিচয় এখনো জানা যায়নি।
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর পুলিশের সামনেই দেশীয় অস্ত্রের মহড়া চলে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।