ফরিদপুরের সালথায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে এক প্রতিবন্ধী ভিক্ষুকের কাছ থেকে ঘুষ নেয়ার মামলায় জামিন পেয়েছেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের স্বামী হায়দার মোল্যা। টানা এক মাস পর মঙ্গলবার বেলা ১১টার দিকে ফরিদপুর আদালত থেকে জামিন পান তিনি।
জামিনের বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী জয়নাল আবেদীন বকুল মিয়া বলেন, ফরিদপুর জেলা ও দায়রা জজ আলী আকবর শেখ ২০ হাজার টাকা মুচলেকায় হায়দার মোল্যার জামিন মঞ্জুর করেছেন। এখন মুক্তি পেতে তার আর কোনো বাধা নেই।
আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর পাইয়ে দেয়ার কথা বলে ২৫ হাজার ৫০০ টাকা ঘুষ নেয়ার অভিযোগে গত ১৫ আগস্ট মাঝারদিয়া ইউনিয়নের কুমারপট্টি গ্রামের বাসিন্দা আব্দুর রহমান নামে এক প্রতিবন্ধী ভিক্ষুক বাদি হয়ে হায়দার মোল্যা ও তার শ্যালক মোকাদ্দেস মাতুব্বরের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর রাতেই হায়দারকে গ্রেফতার করে পরদিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
এ দিকে একই এলাকার মিরাজ মোল্যা নামে অন্য এক ব্যক্তির কাছ থেকে আশ্রয়ণ প্রকল্পের ঘর দেয়ার কথা বলে ২০ হাজার টাকা নেয়ার অভিযোগে হায়দারের স্ত্রী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রূপা বেগমের বিরুদ্ধে গত ২৪ আগস্ট থানায় একটি মামলা হয়। যদিও ওই মামলায় তিনি জামিনে রয়েছেন।
ভিক্ষুক থেকে ঘুষ
মুচলেকা দিয়ে জামিন পেলেন ভাইস চেয়ারম্যানের স্বামী
ফরিদপুরের সালথায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে এক প্রতিবন্ধী ভিক্ষুকের কাছ থেকে ঘুষ নেয়ার মামলায় জামিন পেয়েছেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের...



