পার্বত্য ভূমি কমিশনের বৈঠক স্থগিত ঘোষণা করার পর পার্বত্য নাগরিক পরিষদ রাঙ্গামাটি শহরে তাদের আহূত ৩২ ঘণ্টার হরতালও স্থগিত ঘোষণা করে। গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে হরতাল শুরু হয়। এরই মধ্যে পার্বত্য ভূমি কমিশনের বৈঠক স্থগিতের ঘোষণা আসে। এরপর বিকেল ৩টায় হরতাল কর্মসূচিও স্থগিত করে নাগরিক পরিষদ।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের হরতালের পরিপ্রেক্ষিতে রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের নির্ধারিত বৈঠক স্থগিত ঘোষণা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। এর আগে পার্বত্য ভূমি কমিশন সচিব যুগ্ম জেলা জজ মোহাম্মদ নেজাম উদ্দিন স্বাক্ষরিত পত্রে বুধবারের কমিশনের বৈঠক স্থগিত ঘোষণা করা হয়।
পার্বত্য ভূমি কমিশনের বৈঠকটি স্থগিত ঘোষণা করার আগে রাঙ্গামাটি শহরে মঙ্গলবার সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত হরতাল পালন করা হয়। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতৃবৃন্দ পিকেটিং ও পথসভা করে রাজপথে অবস্থান নেয়। হরতাল চলাকালে শহরে দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ থাকে।