রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সদর উপজেলার বাণিবহ ইউনিয়নে ব্র্যাক স্কুলের এক ছাত্রীকে (১৬) ধর্ষণের মামলায় খলিল ও নীল চাঁদ নামে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। বুধবার রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বুশরা সাইয়েদা এই দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত খলিল রাজবাড়ী সদর উপজেলার সানদিয়ারা গ্রামের নিজাম উদ্দিনের ছেলে এবং নীল চাঁদ একই গ্রামের মো: রহিম শেখের ছেলে।
রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, ২০১২ সালের ৬ নভেম্বর বেলা ২টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের সানদিয়ারা গ্রামে ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য ব্র্যাক স্কুলের এক ছাত্রী (১৬) মাঠে যায়। এ সময় স্থানীয় মোহাম্মদ খলিল ও নীল চাঁদ তাকে দেখে এগিয়ে আসে এবং তার মুখ চেপে ধরে কলা বাগানে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদি হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন। মামলাটি রাজবাড়ী থানা পুলিশ তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করে।
রাজবাড়ীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন
রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সদর উপজেলার বাণিবহ ইউনিয়নে ব্র্যাক স্কুলের এক ছাত্রীকে (১৬) ধর্ষণের মামলায় খলিল ও নীল চাঁদ নামে দুই আসামিকে...



