সাতক্ষীরার শ্যামনগরে মানবতাবিরোধী অপরাধ মামলায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মহসিন-উল-মুলকসহ চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে মুন্সিগঞ্জ, ঈশ্বরীপুরসহ বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা আন্তর্জাতিক যুদ্ধাপরাধ মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন।
গ্রেফতারকৃতরা হলেন- সাতক্ষীরার শ্যামনগরের ঈশ্বরীপুর গ্রামের মৃত বরকত উল্লার ছেলে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এস এম মহসিন-উল-মুলক, শ্রীফলকাটির মৃত মান্দার মোল্লার ছেলে কুদ্দুস গাজী, মুন্সিগঞ্জের মৃত নাসির উদ্দীনের ছেলে জি এম মহিউদ্দীন ও মৃত জোহর আলীর ছেলে ফজর গাজী।