কুষ্টিয়ার ভেড়ামারায় পেট্রলপাম্পে বিস্ফোরণের ঘটনায় বিদ্যুৎ হোসেন (২৫) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দগ্ধ পাঁচজনের মৃত্যু হলো। গত মঙ্গলবার রাত ২টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিদ্যুৎ ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের পরানখালি এলাকার বিল্লাল হোসেনের ছেলে। তিনি ওই পেট্রলপাম্পে হিসাবরক্ষক পদে কর্মরত ছিলেন। তার শরীরের প্রায় ১৭ শতাংশ পুড়ে গেছে। বিদ্যুতের চাচাতো ভাই মাহাবুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, অগ্নিদগ্ধ হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে; তবে এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় কাউকে আটক করা হয়নি। পুলিশের পক্ষ থেকে বিষয়টি তদন্তাধীন রয়েছে।
প্রসঙ্গত, গত ১২ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুষ্টিয়ার জেলার ভেড়ামারা উপজেলার মহিষাডোরা এলাকায় দফাদার ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দু’জন এবং ১৩ ও ১৮ আগস্ট শেখ হাসিনার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দু’জন মারা যান।
কুষ্টিয়ায় ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে আরো একজনের মৃত্যু
কুষ্টিয়ার ভেড়ামারায় পেট্রলপাম্পে বিস্ফোরণের ঘটনায় বিদ্যুৎ হোসেন (২৫) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দগ্ধ পাঁচজনের মৃত্যু হলো। গত মঙ্গলবার রাত ২টায় শেখ হাসিনা...



