ঠাকুরগাঁও সদরের রুহিয়ায় গত শনিবার বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় দু'দলের পৃথক মামলায় দু’জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে আসামিদের আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
আরিফুল ইসলাম তাদের কারাগারে পাঠান। এর আগে আওয়ামী লীগের করা মামলায় আটক করা হয় বিএনপি কর্মী নওশাদ আলী (৪৫) ও ইসমাইল হোসেনকে (৫২)।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার রাতে রুহিয়া থানা শাখা আওয়ামী লীগের সভাপতি পার্থ সারথী সেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আনসারুল হকসহ ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরো ৫০ জনের বিরুদ্ধে রুহিয়া থানায় একটি মামলা করেন।
স্থানীয় সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের গ্রামের বাড়িতে ও অটোরাইস মিলে হামলার অভিযোগে এ মামলা করা হয়।
এ দিকে রুহিয়ায় বিএনপির সমাবেশে ও নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগে জেলা বিএনপি
নেতা আনসারুল হক বৃহস্পতিবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৬৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ৩০ থেকে ৪০ জনের বিরুদ্ধে একটি মামলা করেন।
ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।



