১০ দফা দাবিতে ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করেছে পিরোজপুর ফোরাম।

শুক্রবার সকালে পিরোজপুর ফোরামের সম্পাদক এ্যাডভোকেট আবু সাঈদ মোল্লার সভাপতিত্বে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে পিরোজপুর ফোরামের পক্ষে ১০ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো-

১. ঢাকা-টুঙ্গিপাড়া রেললাইন পিরোজপুর পর্যন্ত বর্ধিত করা।
২. ভাঙ্গা-গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া-পিরোজপুর সড়ক ৪ লেনে উন্নত করা।
৩. কচা নদীর পাড়েরহাট-চরখালী প্রান্তে সেতু নির্মাণ।
৪. ঢাকা-পিরোজপুর রুটে সরকার নির্ধারিত বাস ভাড়া কার্যকর।
৫. পিরোজপুরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা।
৬. পিরোজপুরে মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা।
৭. বেকুটিয়া সেতু থেকে ভান্ডারিয়া-মঠবাড়ীয়া সংযোগ সড়ক নির্মাণ।
৮. কালিগঙ্গা নদীতে নেছারাবাদ-পিরোজপুর সংযোগ সেতু নির্মাণ।
৯. পিরোজপুরে আধুনিক বিশ্ববিদ্যালয় ও কৃষি কলেজ প্রতিষ্ঠা।
১০. পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের কাজ অবিলম্বে শুরু করা।

মানববন্ধনে বক্তব্য রাখেন পিরোজপুর ফোরামের উপদেষ্টা আলহাজ শামীম সাঈদী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আযাদ মাহাবুব, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা জাহিদুল ইসলাম মন্টু, ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব সামসুল হক, জাতীয় পার্টি জেপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক খলিলুর রহমান খলিল, ছারছীনা দরবার শরীফের ছোট পীর সাহেব মাওলানা শাহ আরিফ বিল্লাহ সিদ্দিকী, ঢাকা বারের সাবেক এজিএস এ্যাডভোকেট নজরুল ইসলাম সরদার, সুপ্রীম কোর্টের আইনজীবী এম.এ ওয়াহাব, কাউখালী শিক্ষার্থী কল্যাণ পরিষদের সভাপতি আহসান হাবিব মিলন, ঢাকা বারের নির্বাহী কমিটির সাবেক সদস্য এ্যাডভোকেট ইসকান্দার বাপ্পি, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক প্রকৌশলী বেলায়েত খান, পিরোজপুর ফোরামের প্রচার সম্পাদক এ্যাডভোকেট মো: নুরুজ্জামান, ভান্ডারিয়া ফোরামের সভাপতি জাকির হোসেন, সম্পাদক হাফিজুর রহমান, ইন্দুরকানী নাগরিক ফোরামের সম্পাদক কামরুল ইসলাম শিপন, সহ-সম্পাদক এ্যাডভোকেট বদরুজ্জামান সোহেল, কাউখালী ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আলফেসানী, পিরোজপুর সোসাইটির সভাপতি আব্দুল মতিউর রহমান এবং শ্রমিক নেতা হুমাযুন কবির টুটুল সহ পিরোজপুর ফোরামের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন এ্যাডভোকেট মো: নুরুজ্জামান।