পাবনায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নেয়া আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতাই ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি গাড়ি, ডিবি পুলিশের পোশাকসহ পুলিশের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। শুক্রবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার আকবর আলী মুনসী।
পুলিশ সুপার বলেন, গত ২৫ আগস্ট বেলা ১১টার দিকে পাবনার বেড়া উপজেলার জনতা ব্যাংকের কাশিনাথপুর শাখা থেকে শরিফুল ইসলাম নামে এক ব্যক্তি ৮ লাখ টাকা তুলে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় আমিনপুর থানাধীন নান্দিয়ারা গ্রামে কবরস্থানের পাশে একটি সাদা মাইক্রোবাস ভ্যানের গতিরোধ করে। পরে মাইক্রোবাসের ভেতর থেকে বের হয়ে আসা কয়েকজন নাম না জানা ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ওই ব্যক্তির কাছে থাকা ৮ লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী শরিফুল ইসলাম বাদি হয়ে আমিনপুর থানায় মামলা করলে জেলা গোয়েন্দা পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করে। ডিবির একটি দল ভোলা জেলার চরফ্যাসন, গাজীপুর ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভুয়া গোয়েন্দা পুলিশের (ডিবি) ছয় সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অপহরণ, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন থানায় ১৯টি মামলা রয়েছে।
পাবনায় ডিবি পরিচয়ে ৮ লাখ টাকা ছিনতাই গ্রেফতার ৬
পাবনায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নেয়া আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতাই...



