পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে জুয়েল ইসলাম (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের চতুরাডাঙ্গী সুতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জুয়েল একই এলাকার আমজাদ আলীর ছেলে।

জানা গেছে, দুপুরে বাড়ির পাশের পুকুরে বন্ধুদের সাথে গোসল করতে নামে জুয়েল। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে তার বন্ধুরা তাকে উদ্ধার করতে না পেরে বাড়িতে জানায়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় তিন ঘন্টা পর তাকে উদ্ধার করা হয়।

দেবীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।