নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে নিহত যুবদল কর্মী শাওন প্রধান হত্যার প্রতিবাদে ঝালকাঠিতে যুবদল বিক্ষোভ মিছিল করলে পুলিশি বাধায় তা পণ্ড হয়।
শনিবার সকাল ১১টার দিকে শহরের কামারপট্টি সড়ক থেকে ঝালকাঠি সদর উপজেলা ও শহর যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পুলিশের সাথে যুবদল নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন ও জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক জাহিদুল ইসলাম।
সমাবেশে বক্তারা নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে নিহত যুবদল কর্মী শাওনের হত্যাকারীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পাশাপাশি বর্তমান সরকারের নানা ব্যর্থতার কথা তুলে পদত্যাগের দাবি জানান। অন্যথায় সরকার পতন না হওয়া পর্যন্ত একের পর এক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।



