সিলেটের গোলাপগঞ্জে কবিরাজি চিকিৎসা নিতে এসে ভুয়া কবিরাজের কবলে পড়ে গণধষর্ণের শিকার হয়েছেন এক নারী। এ বিষয়ে ধর্ষিতা বাদি হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার পর র্যাব ও গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের যৌথ অভিযানে ধর্ষক ভুয়া কবিরাজকে বিয়ানীবাজার উপজেলার দুবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আটক ধর্ষক উপজেলার উত্তর ধারাবহর গ্রামের সইর আলীর ছেলে সুহেল মিয়া (৩৫)। অপর আসামি পলাতক রয়েছে বলে থানা সূত্রে জানা যায়।
থানা সূত্রে জানা যায় ১ সেপ্টেম্বর কানাইঘাট উপজেলা থেকে এক নারী গোলাপগঞ্জ উপজেলার ধারাবহর গ্রামে ভুয়া কবিরাজ সুহেল মিয়ার কাছে আসেন কবিরাজি চিকিৎসার জন্য। ধর্ষক সুহেল মিয়া ও তার সহযোগী বিভিন্ন টালবাহানা করে সন্ধ্যা পর্যন্ত তাকে আটকে রাখে। সন্ধ্যা নামার সাথে সাথে সুহেল ও তার সহযোগী ওই নারীকে জোরপূর্বক গণধর্ষণ করে। ওই নারী ঘটনাস্থল থেকে উদ্ধার হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় ভুয়া কবিরাজকে প্রধান আসামি ও তার সহযোগীকে আসামি করে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। আসামিরা পলাতক থাকায় র্যাব-৯ ও গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের যৌথ অভিযানে চালিয়ে বিয়ানীবাজার উপজেলার দুবাগ এলাকা থেকে ধর্ষক সুহেল মিয়াকে গ্রেফতার করে।
নারী গণধর্ষণের শিকার ও ধর্ষক সুহেল মিয়াকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ওসি রফিকুল ইসলাম।
গোলাপগঞ্জে কবিরাজি চিকিৎসা নিতে আসা নারীকে গণধর্ষণ
সিলেটের গোলাপগঞ্জে কবিরাজি চিকিৎসা নিতে এসে ভুয়া কবিরাজের কবলে পড়ে গণধষর্ণের শিকার হয়েছেন এক নারী। এ বিষয়ে ধর্ষিতা বাদি হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের...



