কুড়িগ্রামের রৌমারীতে ষড়যন্ত্রমূলক মিথ্যা অস্ত্র মামলায় কৃষক আব্দুর রউফ মোল্লাকে (৪৫) ফাঁসিয়ে দেয়ার প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল শনিবার দুপুরের দিকে উপজেলার চরশৌলমারী বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার তিন শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলার চরশৌলমারী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক আব্দুল কুদ্দুস মোল্লা, সাবেক চেয়ারম্যান এ কে এম ফজলুল হক মণ্ডল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ মঞ্জু, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান হিরো, চরশৌলমারী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ হোসেন, উলিপুর উপজেলার সাহেবেরআলগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, সাবেক সভাপতি আব্দুল বারী মোল্লা।
বক্তারা বলেন, র্যাবের হাতে অস্ত্রসহ গ্রেফতার কৃষক আব্দুর রউফ মোল্লা এলাকার চিহ্নিত মাদককারবারিদের ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তিনি মাদকের বিরুদ্ধে সব সময় সোচ্চার থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করেছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আসল অপরাধীদের গ্রেফতার ও আব্দুর রউফ মোল্লাকে মামলা থেকে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবি জানান তারা।
গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় চরশৌলমারীর কলেজপাড়া গ্রামে আব্দুর রউফ মোল্লার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে, পরদিন রৌমারী থানায় সোপর্দ করে জামালপুর র্যাব-১৪।
রৌমারীতে কৃষককে অস্ত্র মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন
কুড়িগ্রামের রৌমারীতে ষড়যন্ত্রমূলক মিথ্যা অস্ত্র মামলায় কৃষক আব্দুর রউফ মোল্লাকে (৪৫) ফাঁসিয়ে দেয়ার প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল শনিবার দুপুরের দিকে...



