রাজবাড়ী সদর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে আরিফুর ইসলাম রকি (২৭) নামের এক পোলট্রি মুরগি ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার খানখানাপুর সুরাজ মোহনী ইনস্টিটিউট স্কুলের গেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত রকি খানখানাপুর ইউনিয়নের সরদারপাড়া গ্রামের মো: রাজ্জাক শেখের ছেলে।
রাজবাড়ীর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহাদাত হোসেন বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি রাজনৈতিক দ্বন্দ্ব ও এলাকায় আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে আসামিদের দ্রুত গ্রেফতার করা হবে।