নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফ্ল্যাট বাসা থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের সিআইখোলা কালাইতার পাড় মসজিদসংলগ্ন মো: শাহাদাতের মালিকানাধীন পাঁচতলা ভবনের টপ ফ্লোরে দরজা বন্ধ ফ্ল্যাট থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। লাশের পার্শ্বে একটি সুইসাইউ নোট পাওয়া গেছে। যাতে মেয়েটির নাম লাকী দাস এবং ছেলেটির নাম রবিউল লেখা রয়েছে। এ ছাড়া পাওয়া গেছে একটি এফিডেভিট কপি যাতে লেখা রয়েছে গত জুনে লাকি দাস হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে রবিউলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
এর আগে ওই বাড়ির ভাড়াটিয়ারা দুর্গন্ধ পেয়ে ৯৯৯ এ ফোন করলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মশিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।



