কোরআন তেলাওয়াত, গীতাপাঠ ও কেক কাটাসহ নানা আয়োজনে বিভিন্ন জেলার এসএসসি-৯৩ ব্যাচের বন্ধুদের নিয়ে মানিকগঞ্জে পালিত হলো বন্ধু মেলা। প্রাণের-৯৩ মানিকগঞ্জ, এসএসসি-১৯৯৩ বন্ধুদের সেরা মঞ্চ প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ মেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসাটিয়া অক্সিজেন রিসোর্টে প্রায় ৭০০ বন্ধুদের উপস্থিতিতে এ মেলা অনুষ্ঠিত হয়।
মেটলাইফ বাংলাদেশের ব্র্যাঞ্চ ম্যানেজার, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও প্রাণের-৯৩ মানিকগঞ্জের মডারেটর মো: শাহানুর ইসলামের সঞ্চালনায় ও প্রাণের-৯৩ মানিকগঞ্জের এ্যাডমিন এস আর মাহমুদ চৌধুরী শিপলুর সভাপতিত্বে এ বন্ধু মেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক আরুমা দিপালী, শাহানুর খান রিপন, মো: রাশেদ আলী। মিলন মেলায় বক্তব্য রাখেন মো: জিয়াউদ্দিন আহমেদ কবীর, মো: জিসানুর রহমান রনি, অ্যাডভোকেট মো: আনিসুর রহমান ইউনুস, মো: জুবায়ের মাসুম, কামরুদ্দিন আহমেদ জাকির, খান মফিজুল কবীর মোস্তাক, মো: আলহাদ হোসেন, অ্যাডভোকেট মো: আশরাফ উদ্দিন আহম্মেদ, খন্দকার সিদ্দিকুর রহমান প্রমুখ।
প্রাণের ৯৩ মানিকগঞ্জেরর প্রথম বার্ষিকী পালনে বিশেষ ভূমিকা রাখেন অ্যডভোকেট মো: অনিছুর রহমান ইউনুস, কামরুদ্দিন আহমেদ জাকির, মো: নুরুজ্জান, মো: শহিদ, ডা. আব্দুল্লাহ আল মামুন জুয়েল, অঞ্জন সাহা, জিসানুর রহমান রনি, ফাতেমা সুলতানা, মো: সাইদুর রহমান, স্বপন সরকার প্রমুখ।
ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, চট্রগ্রাম, খুলনা, যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া, পাবনা, ঈশ্বরদী, সিরাজগঞ্জ, সিলেট, রাজশাহী, চট্ট্রগামসহ ৩২টি জেলার এসএসসি-৯৩ ব্যাচের ও ২০টি গ্রুপের বন্ধুরা স্বতঃস্ফূর্তভাবে এ মেলায় অংশগ্রহণ করে।
মেলায় আরো বক্তব্য রাখেন প্রাণের ব্যাচ-৯৩ এ্যাডমিন সাজ্জাদ তালুকদার, সেলিনা পান্না, ডা. আব্দুল্লাহ আল মামুন জুয়েল, বন্ধন-৯৩ এ্যাডমিন বাবু সামি প্রমুখ।
এই বন্ধু মেলার মাধ্যমে নিজেদের মধ্যে ভাব বিনিময়, পিছিয়ে পড়া বন্ধুদের জন্য সহযোগিতার হাত বাড়ানো, বিভিন্ন সময় দেশব্যাপী বন্ধু মিলন মেলা করাসহ সামাজিক দ্বায়বদ্ধতার অংশ হিসেবে দেশের মানুষের জন্য কল্যাণকর বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে ইতোমধ্যেই সকলের নজর কাড়তে সক্ষম হয়েছে। এ গ্রুপের অন্য কার্যক্রমের মধ্যে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো, করোনাকালীন ফ্রি অক্সিজেন ও অ্যাম্বুলেন্স সেবা প্রদান, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণ, বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো ও পিছিয়ে পড়া বন্ধুদের জন্য সহযোগিতার হাত বাড়ানো অন্যতম।
প্রাণের-৯৩ মানিকগঞ্জের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের মধ্যে ছিল প্রাণ খুলে আড্ডা, আবৃত্তি, বন্ধু ও আমন্ত্রিত শিল্পীদের কণ্ঠে গান, খাওয়া-দাওয়া ও র্যাফেল ড্র।
উপস্থিত বন্ধুদের কণ্ঠে ছিল এক আওয়াজ ‘বন্ধুত্বের জয় হোক।’ মিলন মেলায় এসএসসি-১৯৯৩ বন্ধুরা আজীবন এই বন্ধুত্ব টিকিয়ে রেখে একসাথে পথচলার অঙ্গিকার ব্যক্ত করেন।



