কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোড়কমণ্ডপ এলাকায় ধরলা নদীর ভাঙনরোধে জরুরিভিত্তিতে ব্যবস্থা নেয়ার দাবিতে মানববন্ধন করেছেন এলাকবাসী। গতকাল রোববার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আয়াজ উদ্দিন, শিক্ষার্থী আব্দুস সালাম, সমাজসেবক সিদ্দিক হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ুব আলী, নদীভাঙনের শিকার আব্দুল মালেক, নছিম উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ চলতি বছরে ৩৫০টি এবং গত তিন বছরে ৬৮১টি বাড়ি ভেঙেছে। এতে এক হাজার একর ফসলি জমিন নদীতে চলে গেছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে আবাসন প্রকল্প, ফসলি জমি, মাছের ঘের ও গরুর কামার। একাধিকবার যোগাযোগ করা হলেও পানি উন্নয়ন বোর্ড কোনো সাড়া দেয়নি। এ কারণে দীর্ঘ ৩৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভাঙনকবলিত এলাকার প্রায় ২০০ মানুষ কুড়িগ্রাম এসে এ মানববন্ধনে অংশ নেয়। কর্মসূচি শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়া হয়।
কুড়িগ্রামে ভাঙন রোধে ব্যবস্থা নেয়ার দাবিতে মানববন্ধন
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোড়কমণ্ডপ এলাকায় ধরলা নদীর ভাঙনরোধে জরুরিভিত্তিতে ব্যবস্থা নেয়ার দাবিতে মানববন্ধন করেছেন এলাকবাসী। গতকাল রোববার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে এ...



