কিশোরগঞ্জের করিমগঞ্জে আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বারঘরিয়া ইউনিয়নের হাসনপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া মোজাম্মেল হক (১৯) হাসনপুর গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে শিশুটি বাড়ির বাইরে অন্য শিশুদের সাথে খেলাধুলা করছিল। এ সময় তাকে চাকু দিয়ে হত্যার ভয় দেখিয়ে অভিযুক্ত মোজাম্মেল গ্রামের এক বসতঘরে নিয়ে যায়। সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে সে। এ সময় রক্তাক্ত শিশুটির গোঙানির শব্দ পেয়ে কয়েকজন এলাকাবাসী এগিয়ে এলে মোজাম্মেল পালিয়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় বিকেলে শিশুটির বাবা বাদি হয়ে করিমগঞ্জ থানায় মামলা করেন। এর পরপরই অভিযুক্ত মোজাম্মেলকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করে। অভিযানের একপর্যায়ে সন্ধ্যায় হাসনপুর গ্রাম থেকে মোজাম্মেলকে গ্রেফতার করা হয়।
করিমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন জানান, গ্রেফতারের পর অভিযুক্তকে শনিবার আদালতে পাঠানো হলে তাকে কারাগারে পাঠানো হয়। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
করিমগঞ্জে হত্যার ভয় দেখিয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণ
কিশোরগঞ্জের করিমগঞ্জে আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বারঘরিয়া ইউনিয়নের হাসনপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার...



