ন্যায্য দাবি আদায়ে সারা দেশের ন্যায় বরগুনা জেলায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেছেন।
সোমবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলার ছয়টি উপজেলায় এ কর্মবিরতি পালন করেন তারা।
জেলার সকল কর্মকর্তা-কর্মচারী স্ব স্ব উপজেলা পরিষদ কার্যালয়ে তাদের এই কর্মসূচি পালন করেন।
তাদের দাবি সমূহ :
দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২-এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়ন করা; জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তার পদ আপগ্রেডেশন করা; উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন করা; সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের কর্মচারীদের পদ নাম পরিবর্তন করা; দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের সকল শূন্য পদ পদোন্নতি/ চলতি দায়িত্ব/ নিয়োগের মাধ্যমে পূরন করা।
পাথরঘাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মোকছেদ আলম বলেন, ‘আমরা যাতে আমাদের ন্যায্য দাবি আদায় করতে পারি সেজন্যই এ কর্মবিরতি। আশা করি দ্রুত সময়ে আমাদের এ দাবি মেনে নিয়ে কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করবেন।’



