নাটোরের আলোচিত সোহাগ হত্যা মামলায় আসামি জসিম উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দিয়েছেন সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত। গতকাল সোমবার সিনিয়র জেলা দায়রা জজ মো: শরীফ উদ্দিন আসামির উপস্থিতিতে এই রায় দেন। নিহত সোহাগ সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের চৌরি গ্রামের সিরাজ মিয়ার ছেলে এবং দণ্ডপ্রাপ্ত জসিম একই এলাকার বকুল মিয়ার ছেলে।
আদালত ও মামলার এজাহারে জানা যায়, সোহাগ ঢাকার একটি বাইন্ডিংয়ের দোকানে কাজ করত। বাড়িতে এলে ২০১৮ সালে ৩১ আগস্ট বিকেলে কে বা কারা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে ওই দিনই সন্ধ্যায় একটি রক্তাক্ত লাশ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে তার মা ও পরিবারের লোকজন গিয়ে লাশ শনাক্ত করে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। পরের দিন ১ সেপ্টেম্বর সোহাগের বাবা বাদি হয়ে নাটোর সদর থানায় একটি হত্যা মামলা করেন। পরে সেই মামলায় তদন্ত শেষে জসিম উদ্দিনকে আসামি করে ৩০ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করা হয়।
আদালত মামলার দীর্ঘ শুনানি শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এই দণ্ড দেন।
নাটোরে হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন
নাটোরের আলোচিত সোহাগ হত্যা মামলায় আসামি জসিম উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দিয়েছেন সিনিয়র জেলা ও দায়রা...



