ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা-সিলেট মহাসড়কে পুলিশ পরিচয়ে যানবাহনে চাঁদাবাজির সময় মোহাম্মদ আলী (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ। সোমবার ভোরে সরাইল উপজেলার বিশ্বরোড মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক থেকে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আটক করা হয়। আটক মোহাম্মদ আলী খাঁটিহাতা গ্রামের মৃত চলী হোসেন ছেলে।
হাইওয়ে পুলিশ জানায়, থানার রাত্রিকালীন টহল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আটক করে সরাইল থানা পুলিশে হস্তান্তর করে।