রাজবাড়ীতে রকি হত্যাকাণ্ডের ১২ ঘণ্টার মধ্যেই গত রোরবার পুলিশ দুই ঘাতক ও হত্যায় ব্যবহত দু’টি বিদেশী পিস্তল, পাঁচটি গুলির খোসা ও একটি মুখোশ উদ্ধার করেছে। রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান সোমবার দুপুরে তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান।
গ্রেফতারকৃত দুই ঘাতক হলো নিহত রকির প্রতিবেশী খানখানাপুর সরদার পাড়ার নাজিমদ্দিন সেখের ছেলে রাকিব সেখ ও কুষ্টিয়ার দহকুলা গ্রামের মজিবর রহমানের ছেলে ইয়ামিন আলী।
পূর্ব শত্রুতার জের ও এলাকায় আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে গত শনিবার বিকেলে রাজবাড়ী সদরের খানাখানাপুরে আটককৃতরা দু’টি মোটর সাইকেলে চারজন এসে কাছ থেকে চারটি গুলি করে আরিফুল ইসলাম রকিকে হত্যা করে দ্রুত পালিয়ে যায়। এ সময় ঘাতকদের মুখোশ পরা ছিল।
ঘটনার পরপরই তাৎক্ষণিকভাবে পুলিশের কয়েকটি টিম শনিবার সারা রাত অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে ওই ঘাতকদের আটক করে। এ হত্যাকাণ্ডে ১৬ জনকে আসামি করে নিহত রকির বাবা আবদুর রাজ্জাক বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।
রাজবাড়ীতে হত্যার ১২ ঘণ্টার মধ্যে অস্ত্রসহ ২ ঘাতক গ্রেফতার
রাজবাড়ীতে রকি হত্যাকাণ্ডের ১২ ঘণ্টার মধ্যেই গত রোরবার পুলিশ দুই ঘাতক ও হত্যায় ব্যবহত দু’টি বিদেশী পিস্তল, পাঁচটি গুলির খোসা ও একটি মুখোশ উদ্ধার করেছে।...



