নারায়ণগঞ্জের বন্দরে হাত-পা বাঁধা অটোরিকশা চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ফেরদৌস। সে উপজেলার শুভকরদী এলাকার নজরুল ইসলামের ছেলে।
গতকাল সোমবার সকালে উপজেলার কলাগাছিয়া এলাকায় রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, সকালে রাস্তার পাশে লাশটি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে অটোরিকশার চালককে ছুরিকাঘাত করে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।