অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে আহ্বায়ক ও অ্যাডভোকেট মো: আবু আল ইউসুফ খান টিপুকে সদস্য সচিব করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবগঠিত এই কমিটিতে যুগ্ম আহ্বায়কের পদ পেয়েছেন ১০ জন। তারা হলেন, অ্যাড. জাকির হোসেন, অ্যাড. সরকার হুমায়ুন কবির, আ: সবুর খান সেন্টু, হাজী নুরুদ্দীন, আতাউর রহমান মুকুল, মনির হোসেন খান, আনোয়ার হোসেন অনু, ফাতেহ মো: রেজা রিপন, এম এইচ মামুন ও আবু কাওসার আশা।
এছাড়া নবগঠিত এই কমিটিতে সদস্য পদ পেয়েছেন, অ্যাড. রফিক আহম্মদ, ফারুক হোসেন, শওকত হোসেন সকু, হাসান আহম্মদ, মাহাবুব উল্লাহ তপন, মাসুদ রানা, ডা: মজিবর রহমান, মাকিদ মোস্তাকিন সিপলু, রাশিদা জামাল, অ্যাড. এইচ এম আনোয়ার প্রধান, হান্নান সরকার, অ্যাড. বিল্লাল হোসেন, হাবিবুর রহমান দুলাল, হাবিবুর রহমান মিঠু, মনোয়ার হোসেন শোখন, মো: বরকত উল্লাহ, মো: আলমগীর হোনেন, অ্যাড. আনিসুর রহমান মোল্লা, শহিদুল ইসলাম রিপন, আমিনুর ইসলাম মিঠু, ফারুক আহম্মদ রিপন, মাহমুদুর রহমান, অ্যাড. শরিফুল ইসলাম শিপলু, শাখাওয়াতুল ইসলাম রানা, মো: ফারুক হোসেন, কামরুল হাসান সাউদ চুন্নু, হুমায়ুন কবির ও শাহিন আহম্মদ।



