রাজবাড়ী কুষ্টিয়া সড়কের কালুখালি বাসস্ট্যান্ডের কাছে বাস ও পিকআপের মধ্যে সংঘর্ষে পিকআপচালক সোহেল প্রামানিক (৩২) নামে একজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আরো ১০ জন যাত্রী আহত হয়েছে।
মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব বলেন, বরিশালগামী বাসের সাথে পিকআপের বৃষ্টি ভেজা রাস্তায় সংঘর্ষ হয়। সংঘর্ষে পিকআপে থাকা সবাই আহত হন। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে একজন মারা যান এবং বাকি ১০ যাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি।



