জয়পুরহাটে ক্রপটেক বাংলাদেশ নামে এক কৃষিপণ্য উৎপাদনকারী কোম্পানিকে ভেজাল সার তৈরির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে জয়পুরহাট বিসিক শিল্প নগরী এলাকায় অবস্থিত কারখানায় ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী ও র‌্যাবের কমান্ডার মেজর মোস্তফা জামান অভিযান চালিয়ে জরিমানা ও কিছু স্যাম্পল পণ্য জব্দ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ক্রপটেকের উৎপাদন লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হওয়ায় কোম্পানির এমডি কামাল উদ্দীন কারখানার উৎপাদন বন্ধ রাখেন। পরে কোম্পানির চেয়ারম্যান তরিকুল ইসলাম অবৈধভাবে উৎপাদন করে আসছিলেন। কোম্পানির এমডি কামাল উদ্দীনের অভিযোগের ভিত্তিতে গত ১ সেপ্টেম্বর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইসেন্স নবায়ন না করা পর্যন্ত উৎপাদন বন্ধের মৌখিক নির্দেশ দেন।