অসীম কুমার পালকে সভাপতি ও লতিফ হোসেনকে সাধারণ সম্পাদক করে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।

নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সংসদ সদস্য র আ ম উবায়দুর মোকতাদির চৌধুরী।

এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাফি উদ্দিন আহমেদ সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ এমপি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি ও স্থানীয় সংসদ সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাহার উদ্দিন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কার্যনির্বাহী কমিটির সদস্য গোলাম রাব্বানী চিনু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সহ সভাপতি হেলাল উদ্দিন, সুজিত কুমার চক্রবতী প্রমুখ।