দুই দিনের বৃষ্টির কারণে গজারিয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পানিতে ডুবে গিয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় থেমে থেমে যানবাহন চলার কারণে সৃষ্টি হয়েছে যানজটের।

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ আট কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

সরে জমিনে গিয়ে দেখা যায়, মহাসড়কে বৃষ্টির মাঝে মানুষ হেটে পথ পাড়ি দিচ্ছেন। এমনকি আধা ঘণ্টার পথ তিন থেকে চার ঘণ্টা লেগে যাওয়ায় মহাসড়কের দুই পাশে লম্বা লাইন দেখা গেছে।

গজারিয়া ভবেরচর হাইওয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান বলেন, থেমে থেমে যানবাহন চলছে ব্রিজের ওই পারে। বৃষ্টির কারণে মহাসড়কে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় তীব্র যানজট হচ্ছে বলে জানান তিনি।