গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের তেতৈতলা হাঁস পয়েন্ট থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে গজারিয়া থানা পুলিশ।

বুধবার বিকেল সাড়ে ৫টায় দিকে গজারিয়া থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত যুবকের কোনো পরিচয় পায়নি পুলিশ।

গজারিয়া থানার ইনস্পেক্টর (অপারেশন) মোক্তার হোসেন বলেন, বিকেল সাড়ে ৫টার সময় সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে। লাশ ফুলে গেছে। হত্যা করে কেউ ফেলে গেছে কিনা সে বিষয়ে ময়নাতদন্তের পরে জানা যাবে বলে জানান তিনি।